News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছেন রাকুল- জ্যাকি

ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছেন রাকুল- জ্যাকি

বি-টাউনে আপতত বিয়ের মৌসুম চলছে। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্কে রয়েছেন দুবছর হলো।এবার ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছেন তারা।  

এবার ছাদনা তলায় রাকুল প্রীত আর জ্যাকি।  

জানা গেছে, প্রেমের মাসেই গাঁটছড়া বাঁধবেন দুজনে। ট্রেন্ড ফলো করেই ডেস্টিনেশন বিয়ে সারছেন তারা। তবে অন্য বলি নায়িকাদের চেয়ে একটু অন্যরকম রাকুলের পছন্দ।  
সিদ্ধার্থ মালহোত্রার ‘আইয়ারি’ নায়িকা রাজস্থানে নয়, গোয়ায় সাত পাক ঘুরবেন।  

জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি রাকুল আর জ্যাকি গোয়ায় বিয়ে করতে চলেছেন। আয়োজন এলাহি হলেও হাতে গোনা অতিথির উপস্থিতিতেই হবে বিয়ের অনুষ্ঠান।

২০২১ সালে নিজেদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন রাকুল প্রীত। প্রেমিকের হাতে হাত রাখার লেন্সবন্দি মুহূর্ত ইনস্টাগ্রামে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন,‘এ বছরে তুমিই আমার সব চেয়ে বড় উপহার। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS