News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপ!

থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপ!

ভারতীয় অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে জুতার ঢিল খেলেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় চেন্নাইয়ে ঘটনাটি ঘটেছে।

টুইটারে (এক্স) ছড়িয়ে পড়েছে সেই সময়ের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, ভিড়ের মধ্য দিয়ে হাঁটার সময় থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এতে অভিনেতার মুখে আঘাত লেগেছে।

ভিডিওতে দেখা গেছে, জুতা এসে লাগার পরও থালাপতি বিজয় আর পেছন ফিরে তাকাননি। নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি জুতাটি যেদিক থেকে এসেছিল, সেদিকেই আবার ছুড়ে দেন। তবে কেন থালাপতি বিজয়কে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, তা স্পষ্ট নয়। সামাজিকমাধ্যমে অনেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দক্ষিণের আরেক অভিনেতা অজিত কুমারের ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একজন লেখেন, আমরা অজিত ভক্তরা বিজয়ের প্রতি এই অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। যেই হোক না কেন, আমাদের সম্মান করা উচিত। অভিনেতা বিজয়ের দিকে জুতা নিক্ষেপের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়।  

যদিও এর আগে অভিনেতা বিজয় ও অজিতের অনুরাগীরা নিজেদের মধ্যে বহুবার সামাজিকগমাধ্যমে সংঘর্ষে লিপ্ত হয়েছেন।

উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার চেন্নাইয়ে মৃত্যু হয় বিজয়কান্তের। বেশ কিছুদিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS