News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

নায়ক ফেরদৌসের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

ঢাকাই সিনেমার চিত্রনায়ক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।এতে কয়েকজন আহত হলেও নায়ক ফেরদৌস অক্ষত রয়েছেন।

জানা গেছে, প্রচারণা চলাকালীন সময়ে রাস্তায় অবস্থান করছিলেন নেতাকর্মীরা। নায়ক ফেরদৌস ও তার সহকারী কয়েকজন ভোট চাইতে একটি বাসায় প্রবেশ করেন। এমন সময় কয়েকজন দুষ্কৃতিকারী লাঠিসোঠা নিয়ে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছে।  

এ বিষয়ে নায়ক ফেরদৌস বলেন, আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছিল। অনান্যদিন যেভাবে প্রচারে অংশ নেন, ঠিক একইভাবে আজও সেন্ট্রাল রোডে প্রচার কার্যক্রম চলছিল। আমিসহ কয়েকজন একটি বাসায় প্রবেশ করি ভোট চাইতে। এমন সয়ম বাইরে হট্টগোলের আওয়াজ শোনা যায়। পরে জানতে পারি কয়েকজন দুষ্কৃতিকারী লাঠিসোঠা নিয়ে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।  

তিনি আরও বলেন, আমি ইতোমধ্যেই মৌখিকভাবে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। যথাযথ তদন্ত করে তারা ব্যবস্থা নেবে বলে আশা করছি। একইসঙ্গে এ ধরণের ঘটনা যাতে না ঘটে সেদিকে দৃষ্টি রাখতে বলেছি।  

এদিন সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক ফেরদৌস। ১৮ নং ওয়ার্ডে গণসংযোগ করেন আওয়ামী লীগের এই প্রার্থী। দুপুর ১২টায় সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের সামনে থেকে প্রচারণা শুরু করে অলিগলি ঘুরে বেড়ান ফেরদৌস। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে নৌকা মার্কায় ভোট চান তিনি। বিজয়ী হলে ঢাকা-১০ কে স্মার্ট করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ফেরদৌস।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS