News Headline :
রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুক্তাদির
বিয়ের ১৪ বছর পর সংসার ভাঙল ঈশার

বিয়ের ১৪ বছর পর সংসার ভাঙল ঈশার

বিয়ের ১৪ বছর পর সংসার ভাঙল বলিউড অভিনেত্রী ঈশা কোপিকরের। টিমি নারাংয়ের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, ৯ বছর বয়সী মেয়ে রিয়ানাকে নিয়ে স্বামীর ঘর ছেড়ে গেছেন ঈশা। গেল নভেম্বর মাসেই তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে।

বিচ্ছেদ নিয়ে ঈশা ও টিমির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না যায়নি। তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিভিন্ন মতপার্থক্য থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

টাইমস অব ইন্ডিয়াকে ঈশা বলেন, আমার কিছু বলার নেই। আমার ব্যক্তিগত গোপনীয়তা প্রয়োজন, আশা করব বিষয়টা সবই মনে রাখবেন।

বন্ধুত্ব থেকে তিন বছর প্রেম করেছেন শা ও টিমির। এরপর ২০০৯ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

ঈশা শোবিজে পা রাখেন মডেলিং দিয়ে। ১৯৯৭ সালে তেলেগু সিনেমা ‘ডাব্লিউ বাই ভি. ভারা প্রসাদ’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তার। এরপরের বছরই দেখা যায় হিন্দি সিনেমা ‘এক থা দিল, এক থি ধড়কন’-এ।

ক্যারিয়ারে হিন্দি, তেলেগু, কন্নড়, মারাঠি সিনেমায় দেখা গেছে ঈশাকে। তবে ২০০২ সালে রাম গোপাল ভার্মার ‘কোম্পানি’ সিনেমার আইটেম গান ‘খাল্লাস’ দিয়ে ব্যাপক পরিচিতি পান। আগামী বছর মুক্তি পাবে তার তেলুগু সিনেমা ‘আয়ালান’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS