News Headline :
রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে! সংগীত প্রতিযোগিতা, বিশ্বমঞ্চের জন্য দেশি প্রতিনিধির খোঁজ শুরু রাজকন্যা সোফিয়াকে ‘এড়িয়ে’ গেলেন ইয়ামাল: ধর্ম, লজ্জা নাকি প্রেমিকার সমীকরণ? ‘পারেদেসকে নিষিদ্ধ করা ঠিক হবে না’—ফাইনাল শেষের হাতাহাতি নিয়ে চমকপ্রদ মন্তব্য গাভির বিশ্বকাপ ফাইনাল শেষের মারামারি নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জন্য অনলাইনে খাবার পাঠাচ্ছেন কারা যুক্তরাষ্ট্রসহ ৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ পুলিশও ফিসফিস করে বলেছিল ‘সরকার সরান’: রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: মুক্তাদির
বিভ্রান্ত না হয়ে ব্লক করে দেবেন, কেন বললেন পূর্ণিমা?

বিভ্রান্ত না হয়ে ব্লক করে দেবেন, কেন বললেন পূর্ণিমা?

‘বিষয়টা এখন অতিরিক্ত হয়ে গেল। আপনারা যারা আমাকে চেনেন এবং জানেন বিভ্রান্ত না হয়ে এই সব নম্বর থেকে ফোন করলে ব্লক করে দিবেন।’ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে কথাগুলো লেখেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

এই অভিনেত্রীর ছবি সম্বলিত ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল-মিসডকল যাচ্ছে মানুষের কাছে। সেই কল ব্যাক করলে প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকেই। সেই বিষয়েই সবাইকে সতর্ক করেছেন নায়িকা নিজেই।

পূর্ণিমার ভাষ্য, আমার একটাই মোবাইল নম্বর আর আমি প্রয়োজন ছাড়া কাউকে বিরক্ত করি না, মিসডকল তো দেই না।  

‘কোনও একটা চক্র কাজটি করেছে’ এমন দাবি ‘মনের মাঝে তুমি’ সিনেমার এই নায়িকার। সতর্ক করে তিনি বলেন, কোনও একটা চক্র বিভিন্ন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ছবি ব্যবহার করে আপনাদের ফোন করছে অথবা মিসডকল দিচ্ছে। সেই কাজ আমি করছি না। সবার কাছে অনুরোধ করে বলছি, এই রকম কোনো নম্বর থেকে কল বা মেসেজ আসলে এড়িয়ে যাবেন।

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন পূর্ণিমা। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমায় কাজ করলেও সেগুলো মুক্তির প্রহর গুণছে। তবে অভিনয়ে কম উপস্থিতি থাকলেও মাঝে মধ্যেই উপস্থাপনায় দেখা যায় তাকে।  

পূর্ণিমা অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানে ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’। সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ। এছাড়াও নির্মাণাধীন রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমা দুটি। দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। এর একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, আরেকটিতে আরিফিন শুভ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS