News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
চোরের মতো লিফলেট ছড়ায় বিএনপি: লিপি ওসমান

চোরের মতো লিফলেট ছড়ায় বিএনপি: লিপি ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, আল্লাহর কাছে আমাদেরও জবাব দিতে হবে। কর্মের ফল দুনিয়াতেই পাবে।সাত তারিখে ভোটকেন্দ্রে উপস্থিতির মাধ্যমে ওদের জবাব দেবেন। বিএনপি এখন চার থেকে পাঁচজন নিয়ে চোরের মতো লিফলেট ছড়ায়। ঘরে ঘরে যাওয়ার সাহস তাদের নেই। তারা ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে চায়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে তল্লা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তার ছেলে অয়ন ওসমানও সেখানে বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, যিনি উন্নয়ন করে তার পাশে যদি আমরা না থাকি তাহলে ভবিষ্যতে আর কেউ উন্নয়নের জন্য এগিয়ে আসবে না। কারণ তারা ভাববে উন্নয়ন না করেও ভোট পাওয়া যায়। এর আগের কয়েকবার এখানে এসেছিলাম। সে সময় এখানে কোনো রাস্তা ছিল না। শামীম ওসমান সাহেব রাস্তা, গ্যাস, ইলেক্ট্রিসিটি এনে দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি এখন মানুষ পুড়িয়ে আবারও কলা কৌশলে নেমেছে। কয়েকদিনের জন্য মানুষ পোড়ানো বন্ধ রেখেছে। জনগণের আন্দোলন করতে গিয়ে জনগণকে পুড়িয়ে মারা তাদের কাছে কোনো ব্যাপার না। বাসে আগুন দেওয়ার সময় চিন্তা করে না ওই বাসে বিএনপির কেউ আছে কীনা। ক্ষমতার জন্য ওরা যেকোনো কিছু করতে পারে। আমরা সচেতন না হলে এ পুড়ে যাওয়া মানুষগুলো বিচার পাবে না।

তিনি আরও বলেন, আমরা বিচারে ভুল করলে যে যেই দলই করেন কাল আপনার সন্তানও কষ্ট পাবে। তাই ওদের থামাতে হবে৷ ওদের প্রতিহত করতে হবে।

তিনি বলেন, উন্নয়নের জন্য প্রতিবাদের জন্য ভোট চেয়ে গেলাম। ভোট দিতে যাবেন। যদি মনে করেন আমার কথা সত্য তাহলে ভোট দেওয়া নিয়ে পিছপা হবেন না। যেন বিদেশি অতিথিরা এসে দেখতে পায় আমাদের জনগণ কতটা সচেতন, সাবধান ও প্রতিবাদী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS