News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
কেন্দ্রে গিয়ে ভোটের মাধ্যমে দেশি-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জবাব দিতে হবে: নানক

কেন্দ্রে গিয়ে ভোটের মাধ্যমে দেশি-আন্তর্জাতিক ষড়যন্ত্রের জবাব দিতে হবে: নানক

আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা ১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকার ৮ হাসপাতালে গণসংযোগের তিনি এ আহ্বান জানান।সকাল থেকে শুরু হওয়া এ গণসংযোগে হাসপাতালগুলোর ডাক্তার, নার্স, কর্মচারী ও কর্মকর্তাদের ৭ জনুয়ারি দ্বাদশ নির্বাচনে কেন্দ্রীয় গিয়ে ভোট প্রধানের অনুরোধ জানান নানক।

এ সময় তিনি বলেন, আপনারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার্থে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আসন্ন ৭ জানুয়ারি সারাদেশে যে ভোট উৎসব শুরু হবে এতে অংশ নেবেন আপনারাও। নির্বাচনকে কেন্দ্র করে চলমান যে ষড়যন্ত্র হচ্ছে, কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক এসব ষড়যন্ত্রের জবাব দেবেন আপনারা।

এ সময় ঢাকা ১৩ আসনের নৌকার প্রার্থী নানক হাসপাতালগুলোর ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন কথাও শোনেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS