News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নির্মাতা নোমান মারা গেছেন

নির্মাতা নোমান মারা গেছেন

নির্মাতা মোহাম্মদ নোমান মারা গেছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

বিষয়টি জানিয়ে সামাজিকমাধ্যমে ফেসবুকে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সদস্য নাট্য নির্মাতা মোহাম্মদ নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।  

এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব অপূর্ব রানা জানিয়েছেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সদস্য মোহাম্মদ নোমান বেলা ১টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।  

জানা গেছে, ক্যানসারে আক্রান্ত ছিলেন নোমান। চিকিৎসাধীন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। অবস্থা সংকটাপন্ন হলে তাকে হাসপাতালটির আইসিইউতে রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS