News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
রাজধানীতে ইশরাকের নেতৃত্বে লিফলেট বিতরণ

রাজধানীতে ইশরাকের নেতৃত্বে লিফলেট বিতরণ

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নেতৃত্বে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে দয়াগঞ্জ মোড় থেকে যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোড়ের মোড় পর্যন্ত লিফলেট বিতরণ করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণের সময় গণতন্ত্র পুনরুদ্ধার, বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে জনসাধারণকে রাজপথে নামার আহ্বান জানান ইশরাক হোসেন।

লিফলেট বিতরণকালে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আব্দুল আজিজ, রাম সাহা, মো. মনিরুজ্জামান, আমির হোসেন, নুরু মাদবর, মোহাম্মদ মুখলেস, সূত্রাপুর থানা নেতা দেলোয়ার হোসেন মোল্লা, ৪২ নং ওয়ার্ড সভাপতি কাজী কাইয়ুম, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, ৪৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফয়েজ, ৪৪ নং ওয়ার্ড সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক হাসান খান প্রদীপ, ছাত্রদল নেতা মোহাম্মদ সাঈদ, কাউসার হোসেন, ফাহিম হোসেন, যুবদল নেতা রুবেল আহমেদ ও অ্যাডভোকেট নাসরিন বেগম।


বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৩
ইএসএস/জেএইচ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS