News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
শাহরুখকে শুভেচ্ছা জানালেন আমির

শাহরুখকে শুভেচ্ছা জানালেন আমির

নির্মাতা রাজকুমার হিরানির ‘ডানকি’ সিনেমায় অভিনয়ের জন্য বলিউড সুপারস্টার শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন মি. পারফেকশনিস্ট খ্যাত আমির খান। এক ভিডিও বার্তায় ‘এসআরকে’কে শুভেচ্ছা জানান তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়া ওই ভিডিওতে আমির খান তার দুই প্রিয় ব্যক্তি সম্পর্কে বলেন- আমার অন্যতম প্রিয় পরিচালক রাজু ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করে ফেলল। শাহরুখ আর তুমি একসঙ্গে ‘ডানকি’তে যে ম্যাজিক করেছ, সেটা দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। অসংখ্য শুভেচ্ছা তোমাদের। সাফল্য তোমাদের পায়ে লুটিয়ে পড়ুক।

রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ ও ‘পিকে’ ছবিতে অভিনয় করেছিলেন আমির খান। দুটি ছবিই বক্স অফিসে বাজিমাত করেছিল। রাজকুমার হিরানির উদ্দেশে আমির আরও বলেন, তুমি গুণীর কদর করতে জানো। অনেক ভালোবাসা তোমার জন্য।

রাজকুমার হিরানিকে শুভেচ্ছা জানিয়েছেন ‘সাঞ্জু’ অভিনেতা রণবীর কাপুরও।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এমজে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS