News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
বড়দিনে রেড ভেলভেট কেক

বড়দিনে রেড ভেলভেট কেক

সামনেই বড়দিন, বড়দিনের আনন্দে স্পেশাল খাবারের তালিকায় যোগ করুন ন্যাচারাল রেড ভেলভেট কাপকেক।

রেসিপি রেড ভেলভেট কাপকেক উপকরণ ২টি বড় বিট (১ কাপ পেস্ট) ২ টেবিল চামচ লেবুর রস, ১ কাপ তেল, ৩টি ডিম, ১ ১২ কাপ চিনি, ২ কাপ ময়দা ২ চামচ বেকিং পাউডার ১২ চা চামচ লবণ ১ ১২ চা চামচ ভ্যানিলা ২ টেবিল চামচ দুধ, বিট পেস্ট

প্রস্তুত প্রণালি
বিট ধুয়ে, ছিলে, ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে খুব অল্প পানিতে সেদ্ধ করে নিন।

একটি ফুড প্রসেসর বা শিলপাটায় মিহি করে বেটে নিন। লেবুর রস ও তেল যোগ করে মসৃণ পেস্ট তৈরি করে নিন।

কাপকেক তৈরির প্রণালি ওভেন ৩৭৫ ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করুন।

মাফিন ট্রেতে কাপকেক লাইনার দিয়ে রাখুন বা তেল মেখে রাখুন।

ময়দা, বেকিং পাউডার ও লবণ একসঙ্গে মিশিয়ে রাখুন। ডিম এবং চিনি হালকা রং না হওয়া পর্যন্ত ফেটাতে থাকুন। বীট পেস্ট, এবং ভ্যানিলা মেশান। এবার ধীরে ধীরে ডিমের মিশ্রণে ময়দার মিশ্রণ যোগ করুন। দুধ মেশান।

প্রস্তুত রাখা কাপকেক ট্রেতে কেকের মিশ্রণ ঢেলে নিন। ওভেনে কাপকেক ২০ মিনিট বেক করুন।

ওভেন থেকে বের করে টুথপিক ঢুকিয়ে দেখে নিন কাপকেক বেক হয়েছে কিনা।

এবার ঠান্ডা করে ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের বড়দিনের রঙে রেড ভেলভেট কেক।  

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এসআইএস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS