News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
ঈদের দুপুরে বিফ তেহারি

ঈদের দুপুরে বিফ তেহারি

ঈদের সকালে মিষ্টি খাওয়ার পর দুপুরে ঝাল বিফ তেহারি রেসিপিতে রাখতেই পারেন। চলুন জেনে নিই বিফ তেহারির রেসিপি।

যা যা লাগবে:

গরুর মাংস ১ কেজি, পোলাওর চাল আধা কেজি, পেঁয়াজকুচি পরিমাণমতো, লবঙ্গ ৩টি, তেজপাতা ১টি, ঘি ১ চা-চামচ, পানি পরিমাণমতো, লবণ পরিমাণমতো, আলুবোখারা ৮টি, এলাচ ৪টি, আদাবাটা ২ টেবিল চামচ, ধনেগুঁড়ো ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, জিরা ১ চা-চামচ, বাদামবাটা আধা কাপ, পোস্তবাটা ২ টেবিল চামচ, তেল পরিমাণমতো, কাঁচা মরিচ ৬টি, পেঁয়াজ বেরেস্তা পরিমাণমতো

রান্নার প্রক্রিয়া:

প্রথমে চুলায় একটি প্যানে তেল গরম করে ঘি, পেঁয়াজকুচি, লবঙ্গ, তেজপাতা ও পোলাওর চাল ভালোভাবে ভেজে নিন কিছুক্ষণ। তারপর পরিমাণমতো পানি, লবণ, আলুবোখারা ও এলাচ ভালোভাবে মিশিয়ে ঢেকে দিন। এরপর প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি ভাজুন। বাটিতে আদাবাটা, ধনেগুঁড়ো, গরমমসলার গুঁড়ো, জিরা, বাদামবাটা ও পোস্তবাটা নিয়ে ফ্রাইপ্যানে ঢেকে ভালোভাবে কষাতে হবে। কষানো হলে এলাচ, দারুচিনি, লবঙ্গ ও গরুর মাংস দিয়ে রান্না করুন। এরপর কাঁচা মরিচ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সসপ্যানে পোলাওয়ের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ দমে রাখুন। তৈরি হয়ে গেল গরুর তেহারি।

সবশেষে পরিবেশন করুন গরম গরম বিফ তেহারি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS