News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
আস্ত মুরগি মোসাল্লাম

আস্ত মুরগি মোসাল্লাম

ঈদের খাবারের তালিকায় বিশেষ খাবার যোগ করতে হলে রাঁধতে পারেন আস্ত মুরগি মোসাল্লাম। চলুন জেনে নেওয়া যাক আস্ত মুরগি মোসাল্লাম তৈরির সহজ উপায়।

রেসিপি-

তৈরি করতে যা লাগবে:

এক কেজি ওজনের মুরগি- ১টি, পেঁয়াজ বাটা- ১ কাপ, কাঁচা মরিচ- ৫টি, রসুন বাটা- ২ টেবিল চামচ, আদা বাটা- ৩ টেবিল চামচ, ধনে গুঁড়া- ২ চা চামচ, সয়াবিন তেল বা ঘি- ১ কাপ, ঘি- ৩ টেবিল চামচ, দই- আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা- আধা কাপ, গরম মসলা গুঁড়া- ১ চা চামচ, কাজু ও পোস্ত বাটা- ৩ টেবিল চামচ, কিশমিশ বাটা- ২ টেবিল চামচ, কেওড়া জল- ১ চা চামচ, আলু সেদ্ধ- ২টি, ডিম সেদ্ধ- ২টি, কাজু ও পেস্তা কুচি একসঙ্গে- ৩ টেবিল চামচ, লবণ- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:

মুরগির ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নিন। সেদ্ধ ডিম ও আলু সামান্য লবণ দিয়ে ভেজে নিন। এবার ডিম ও আলু মুরগির পেটের ভেতর ঢুকিয়ে মুরগির পাখা, পা ও পেট ভালো করে সেলাই করে হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই সব মসলা কষিয়ে নিন। কষানো হলে তাতে মুরগি দিন। অল্প অল্প করে দই দিন। মাখা মাখা হয়ে এলে কাজু ও পেস্তা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ ও কেওড়া জল দিয়ে নামিয়ে নিন। সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করুন আস্ত মুরগির মোসাল্লাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS