News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
বাইডেনের দাবি ননসেন্স: পুতিন

বাইডেনের দাবি ননসেন্স: পুতিন

মস্কো ভবিষ্যতে ন্যাটোভুক্ত দেশকে আক্রমণ করতে পারে বলে সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ দাবিকে সম্পূর্ণ ‘ননসেন্স’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।খবর আল-জাজিরার।

রোববারের (১৭ ডিসেম্বর) প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট এ ধরনের সংঘাতকে তার দেশের স্বার্থের বিরুদ্ধে বলেও উল্লেখ করেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেন, সম্পূর্ণ ননসেন্স একটি কথা বলা হয়েছে। আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেন এটি বুঝতে পেরেছেন। রাশিয়ার কোনো স্বার্থ, কারণ বা ভূ-রাজনৈতিক স্বার্থ নেই। ন্যাটো দেশগুলোর সঙ্গে লড়াই করার না আছে কোনো অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক স্বার্থ। বাইডেন এই অঞ্চলে তার ‘ভুল নীতি’কে বৈধতা দিতে এই ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন।

কয়েক সপ্তাহ আগে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে বিজয় অর্জন করলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটিয়ে ন্যাটো মিত্রকে (ফিনল্যান্ডকে আক্রমণ করা বুঝিয়ে) আঘাত করার সাহস পাবেন বলে মন্তব্য করেন বাইডেন। সে পরিপ্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন পুতিন।

এ ব্যাপারে পুতিন আরও বলেন, তারা (পশ্চিমারা) ফিনল্যান্ডকে ন্যাটোয় টেনে এনেছে। তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ ছিল? ২০ শতকের মাঝামাঝি আঞ্চলিক বিষয়গুলোসহ সমস্ত বিরোধ দীর্ঘদিন ধরে সমাধান করা হয়েছে। এখানে কোনো সমস্যা ছিল না। এখন সেখানে সমস্যা থাকবে, কারণ আমরা লেনিনগ্রাদ মিলিটারি ডিস্ট্রিক্ট তৈরি করব এবং সেখানে নির্দিষ্ট পরিমাণ সামরিক ইউনিটকে জড়ো করব।

বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
এমজে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS