News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মেসেজ একটাই- আচরণ বিধি মেনে চলবেন

মেসেজ একটাই- আচরণ বিধি মেনে চলবেন

মনোনয়নপত্র প্রত্যাহার শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ জনে। সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ হলেই শুরু হবে প্রচারণা।

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। এ সময় সব প্রার্থীদের একটি ‘মেসেজ’ দিয়েছেন তিনি। বলেছেন, নির্বাচনী আচরণ মেনে চলতে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, আমাদের ম্যাসেজ একটিই- প্রত্যেক প্রার্থী যেন নির্বাচনে আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা করেন।

গণ-প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের দিন থেকেই প্রার্থীরা প্রচারে নামতে পারেন। এই প্রচার শেষ হয় ভোট গ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে। এবার ভোট গ্রহণ হবে ৭ জানুয়ারি। সে হিসেবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী আইন না মানলে ৫০ হাজার টাকা জরিমানা বা ছয় মাসের জেল হতে পারে। আর কোনো দল আইন না মানলে ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
ইইউডি/এমজে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS