News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
সিলেটে বাসে আগুন

সিলেটে বাসে আগুন

সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়ারদৌস হাসান।

স্থানীয় সূত্র জানায়, কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কয়েকটি বাস পার্কিং করা ছিল।

রাত সোয়া ৮টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, এর আগে গত ৬ ডিসেম্বর (বুধবার) রাত সাড়ে ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS