News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
স্কুল ছাত্রের অস্বাভাবিক মৃত্যু বাড্ডায়

স্কুল ছাত্রের অস্বাভাবিক মৃত্যু বাড্ডায়

রাজধানীর বাড্ডায় সালমান খান (১৬) নামে এক স্কুল ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে, পুলিশ বলছে নিহতের মাথায় আঘাত আছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে মধ্য বাড্ডা ময়নারবাগ বাসার সামনে আহত অবস্থায় স্বজনরা সালমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষার পর বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সালমান খানের বড় ভাই মেহেদী হাসান শাকিল বলেন, সালমান নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তিন ভাইয়ের মধ্যে সে সবার ছোট। তার বাবা মো. শাহ আলম ব্যবসায়ী। গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে।

ঘটনার সময় সালমান বাসার সামনে বন্ধুদের সাথে খেলছিল। এ সময় সে মাথার পেছনে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। পরে বাসার সামনে থেকে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়। কীভাবে তার মাথায় আঘাত লেগেছে সেটি স্পষ্ট নয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৩
এজেডএস/এমজে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS