News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
মোটরসাইকেল চুরি করে পালানোর সময় চোর গ্রেপ্তার

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় চোর গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর হাজারীবাগে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মো. রুবেল নামে এক পেশাদার মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) তাকে গ্রেপ্তারের বিষয়টি জানান হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ।

তিনি জানান, হাজারীবাগ থানার ছাবিনা ট্যানারী হাড্ডির কারখানা এলাকায় মোটর সাইকেল রেখে ব্যবসায়িক কাজে যান একজন ব্যবসায়ী। কাজ শেষে ফিরে এসে দেখেন দুইজন ব্যক্তি তার মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাচ্ছে।

আশেপাশের লোকজন ও পুলিশের সহায়তায় তাদের একজনকে মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল আগেও হাজারীবাগের ট্যানারী পুকুরপাড় বাগানবাড়ি রোড এলাকা থেকে আরেকটি মোটরসাইকেল চুরি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরে সেই মোটরসাইকেলটিও পুলিশ উদ্ধার করেছে।

চুরির সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। রুবেলের বিরুদ্ধে হাজারীবাগ থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
পিএম/জেএইচ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS