News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
মার্কিন ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের শ্রম ইস্যুতে বৈঠক

মার্কিন ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের শ্রম ইস্যুতে বৈঠক

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সু’র সঙ্গে বৈঠক করেছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক করেন।

যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সাইড লাইনে এই বৈঠকে তারা বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ও ভারপ্রাপ্ত মার্কিন শ্রমমন্ত্রী দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইমরান যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লির সঙ্গেও সাক্ষাৎ করেন। উভয় বৈঠকেই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
টি আর/জেএইচ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS