News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
ঈদের দিন আতশবাজি ফুটানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, হাসপাতালে ১৫

ঈদের দিন আতশবাজি ফুটানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, হাসপাতালে ১৫

বাগেরহাটের চিতলমারী উপজেলায় ঈদে আতশবাজি ফুটানোকে কেন্দ্র কাঠিপাড়া ও আদিখালী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন প্রায় ১৫ জন।

শনিবার (২২ এপ্রিল) চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় উপজেলার কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেদবতী মিস্ত্রী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

আহতরা হলেন, কাঠিপাড়া গ্রামের অহিদুল আলমগীর শেখ (৪৫), মকবুল শেখ (৫০), শেখ (৪০), আবুল হাসান (৩০), রবিউল ইসলাম (৫৫) ও কালু শেখ (৩৫)। তারা চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। একই স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন, আদিখালী গ্রামের মোহম্মদ শেখ (২৮), শাহজাহান শেখ (৩০), রবিউল শেখ (৪০), স্বাধীন শেখ (১৬) ও খায়রুল ইসলাম (২৫), ইসমাইল হোসেন (১৯) ও জুয়েল শেখ।

জানা গেছে, শনিবার সকালে ঈদ উপলক্ষে ওই বিদ্যালয় মাঠে দোকানপাঠ বসে। এ সময় কাঠিপাড়া গ্রামের অহিদুল শেখের চটপটির দোকানের মধ্যে আদিখালী গ্রামের কিশোর স্বাধীন শেখ ও খাইরুল আতশবাজিতে আগুন ধরিয়ে ছুড়ে মারে। এতে বাজির শব্দে ক্রেতারা ভয় পান। এ নিয়ে কাঠিপাড়ার লোকজন স্বাধীনকে মারধর করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে কাঠিপাড়া ও আদিখালী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই গ্রামের প্রায় ১৫ জন আহত হয়েছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম কামরুজ্জামান খান জানান, শনিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS