News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
নেতাদের নিয়ে ভেঙে পড়ল সমাবেশের মঞ্চ

নেতাদের নিয়ে ভেঙে পড়ল সমাবেশের মঞ্চ

গাজীপুরের কাপাসিয়ায় সমাবেশের মঞ্চ ভেঙে পড়ে গেছেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি ও রুমানা আলী টুসি এবং কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র।

সোমবার (১০ জুলাই) কৃষক সমাবেশকে কেন্দ্র করে কাপাসিয়া ধান বাজারে একটি অস্থায়ী মঞ্চ বানানো হয়।

সমাবেশ শুরু হলে ওই অস্থায়ী মঞ্চে আগত অতিথিরা একের পর এক তাদের আসনে বসতে থাকেন। বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশের প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি মঞ্চে আসন গ্রহণ করেন। তার ছয়-সাত মিনিট পর মঞ্চটি মাঝখানে ভেঙে যায়। এ সময় অতিথিরা ছোটাছুটি শুরু করেন।

সমাবেশ আয়োজকরা জানিয়েছেন, এতে কেউ আহত হননি। তবে এতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এদিকে মঞ্চ ভেঙে পড়ার পর মঞ্চের সামনে মাটিতে চেয়ার সাজিয়ে সমাবেশ সম্পন্ন হয়।

এ বিষয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতানউদ্দিন শেখ বলেন, মঞ্চের বাঁশগুলো পুরাতন ও দুর্বল হয়ে পড়ায় মঞ্চটি মাঝখানে ভেঙে হেলে পড়ে যায়। তবে কেউ আহত হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS