News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
বেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন পৌনে দুই লাখ

বেসরকারি সংস্থায় ঢাকায় চাকরি, বেতন পৌনে দুই লাখ

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় মিডিয়া রিলেশনস কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: মিডিয়া রিলেশনস কনসালট্যান্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ, সাংবাদিকতা, পাবলিক রিলেশনস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কমিউনিকেশন, প্রিন্ট ও ব্রডকাস্ট মিডিয়া বা ইন্টারেকটিভ ডিজিটাল মিডিয়ায় অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে লেখা ও সম্পাদনায় দক্ষ হতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ১,৭৫,০০০ টাকা (শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)

আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কাভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি jobs.un@e-zonebd.com ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৪ মে ২০২৩।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS