News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুবাদের দ্বিপক্ষীয় সিরিজে একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। আগামী ২৬ এপ্রিল ঢাকায় আসবে পাকিস্তান দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ এপ্রিল থেকে একমাত্র যুব টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৬ ও ৮ মে। 

সিরিজের বাকি ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টি হবে রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে। বাকি তিন ওয়ানডে হবে যথাক্রমে- ১১, ১৩ ও ১৫ মে এবং একমাত্র টি-টোয়েন্টি হবে ১৭ মে। ১৮ মে বাংলাদেশ ছাড়বে পাকিস্তানের যুবারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS