News Headline :
দলের নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী কাজী নজরুল ইসলামের সমাধিতে রিজভীর শ্রদ্ধা শিবিরের সাথী হয়েও ছাত্রদলের পদ নিয়েছিলেন ঢাবির ইমরোজ গত বছরের তুলনায় খুন, ধর্ষণ ও মব কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি থেকে ফিরেছে ৯ বাংলাদেশির লাশ প্রধান বিচারপতির উদ্যোগ, ১৩ দিনে ৬৭ হাজার পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড নেপালের বন্যায় সংসদে শোক, উদ্ধারকারী-মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী সংসদে বিল উত্থাপন ও সংস্কার নিয়ে ক্ষোভ, বিরোধীদলের ওয়াকআউট আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ – কোন জেলার দায়িত্বে কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আগামী নভেম্বর মাসে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আয়োজিত বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথা জানান।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতার মাত্রায় সন্তোষ প্রকাশ করেন।পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে অভিন্ন আগ্রহের কথা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে জানান, আসন্ন কপ সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS