News Headline :
দলের নাম ভাঙিয়ে দখল-চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা: রিজভী কাজী নজরুল ইসলামের সমাধিতে রিজভীর শ্রদ্ধা শিবিরের সাথী হয়েও ছাত্রদলের পদ নিয়েছিলেন ঢাবির ইমরোজ গত বছরের তুলনায় খুন, ধর্ষণ ও মব কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি থেকে ফিরেছে ৯ বাংলাদেশির লাশ প্রধান বিচারপতির উদ্যোগ, ১৩ দিনে ৬৭ হাজার পুরোনো মামলা নিষ্পত্তির রেকর্ড নেপালের বন্যায় সংসদে শোক, উদ্ধারকারী-মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী সংসদে বিল উত্থাপন ও সংস্কার নিয়ে ক্ষোভ, বিরোধীদলের ওয়াকআউট আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ – কোন জেলার দায়িত্বে কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ
আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ – কোন জেলার দায়িত্বে কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ – কোন জেলার দায়িত্বে কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের জেলা-ভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়।

কে কোন জেলার দায়িত্বে-
ইকবাল হাসান মাহমুদ: রাজশাহী ও নাটোর
ড. আবু জাফর মো. জাহিদ হোসেন: লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়
আব্দুল আউয়াল মিন্টু: লক্ষ্মীপুর
নিতাই রায় চৌধুরী: চুয়াডাঙ্গা
খন্দকার আবদুল মুক্তাদির: হবিগঞ্জ
আরিফুল হক চৌধুরী: মৌলভীবাজার
মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: চট্টগ্রাম
এম রশিদুজ্জামান মিল্লাত: শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা
আসাদুল হাবিব দুলু: ঠাকুরগাঁও ও দিনাজপুর
মো. আসাদুজ্জামান: খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
জাকারিয়া তাহের: ফেনী ও নোয়াখালী
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল: মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ
সাচিং প্রু: কক্সবাজার
মো. শরীফুল আলম: টাঙ্গাইল ও নরসিংদী
শামা ওবায়েদ ইসলাম: মাদারীপুর ও শরীয়তপুর
অনিন্দ্য ইসলাম অমিত: মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ
আব্দুল বারী: বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
সুলতান আহমেদ টুকু: ঢাকা
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন: খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
হাবিবুর রশিদ: গাজীপুর ও নারায়ণগঞ্জ
মো. রাজীব আহসান: বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর
মীর শাহে আলম: রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম
ফারজানা শারমিন: সিরাজগঞ্জ ও পাবনা
শেখ ফরিদুল ইসলাম: যশোর, মাগুরা ও নড়াইল
ইয়াসের খান চৌধুরী: জামালপুর ও কিশোরগঞ্জ
আহমেদ সোহেল মঞ্জুর: বরিশাল, ভোলা ও ঝালকাঠি
মোহাম্মদ শামীম কায়সার: জয়পুরহাট ও নওগাঁ
মো. জি কে গউস: সিলেট ও সুনামগঞ্জ
মিয়া নুরুদ্দিন আহম্মেদ: রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ
এ বি এম আশরাফ উদ্দিন নিজাম: ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর। 

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, গুরুতর অপরাধ দমন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারক এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন।প্রয়োজনে জেলা পর্যায়ের বিভিন্ন সভায়ও অংশ নিতে পারবেন তারা।

প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS