ঢাকা-বেইজিং সম্পর্ক আরও গভীর হবে: চীনের মুখপাত্র

ঢাকা-বেইজিং সম্পর্ক আরও গভীর হবে: চীনের মুখপাত্র

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একইসঙ্গে আগামী দিনগুলোতে ঢাকা-বেইজিং সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যাশার কথা জানিয়েছে দেশটি।

শুক্রবার (২১ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাচ্ছে।

তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং দুই দেশের নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

লিন জিয়ান আরও বলেন, চীন উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নিতে, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করতে এবং নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গঠনে নতুন অগ্রগতি অর্জনের জন্য কাজ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS