র‍্যাবের অভিযানে জুলাইয়ে ১০৪ অস্ত্র উদ্ধার

র‍্যাবের অভিযানে জুলাইয়ে ১০৪ অস্ত্র উদ্ধার

দেশের বিভিন্ন স্থানে গত জুলাই মাসে অভিযান চালিয়ে ১০৪টি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসব ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১০৪টি অস্ত্র উদ্ধার এবং এ-সংক্রান্ত ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।উদ্ধার করা অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৩৯টি বিদেশি অস্ত্র রয়েছে।

ইন্তেখাব চৌধুরী বলেন, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে ভবিষ্যতে র‌্যাব আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে।

তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের সেবা করতে আমরা সর্বদা নিজেদের নিয়োজিত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS