নভোএয়ারে চাকরির সুযোগ

নভোএয়ারে চাকরির সুযোগ

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার লিমিটেডে রিজার্ভেশন ও টিকেটিং বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে আগ্রহীরা চলতি মাসের ২৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদ: এক্সিকিউটিভ
বিভাগ: রিজার্ভেশন ও টিকেটিং
পদসংখ্যা: নির্ধারিত নয়

এ পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এয়ারলাইন, কল সেন্টার, হোটেল কিংবা ট্রাভেল এজেন্সিতে কাজের অভিজ্ঞতা বা দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।

সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

চাকরিটি ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছর হতে হবে।

বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS