শাহরুখের বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড, বন দপ্তরে খবর গেলে কী ঘটে?

শাহরুখের বাড়িতে ভয়ঙ্কর কাণ্ড, বন দপ্তরে খবর গেলে কী ঘটে?

বছরজুড়ে সিনেমা থেকে ব্যক্তিগত জীবন নানা কারণে শিরোনামে থাকেন শাহরুখ খান। তবে সোমবার (১৭ আগস্ট) রাতের ঘটনায় দুশ্চিন্তায় অভিনেতার ভক্তরা।

শাহরুখ খানের মুম্বাইয়ের বাংলো ‘মান্নাত’-এ হঠাৎ করেই দুটি সাপ ঢুকে পড়ে। সাপ দুটির মধ্যে একটি প্রায় আট ফুট লম্বা।যাকে চোখে পড়ার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হয়। কিন্তু দ্বিতীয় সাপটি ধরা পড়ার আগেই পালিয়ে যায় বলে খবর।

এই ঘটনায় ‘মান্নাত’-এর কর্মী থেকে নিরাপত্তাকর্মীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। সেই সময়ে শাহরুখের পরিবারের কারা কারা বাড়ির ভিতরে ছিলেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি।

সূত্রের খবর, ১৭ অগস্ট রাত ৮টার দিকে সাপ উদ্ধারকারী ভিকি দুবেকে মান্নাত থেকে ফোন করা হয়। খবর পেয়েই দ্রুত পৌঁছে যায় বন দপ্তরের লোকজন। মান্নাতের ভেতরে সিঁড়ির নীচে প্রথমে একটি সাপকে লুকিয়ে থাকতে দেখা যায়। যদিও সাপটি বিষধর নয় বলেই জানা গেছে।

মান্নাতের কর্মীদের পাশাপাশি এলাকার লোকজনকে বন দপ্তরের পক্ষ জানানো হয়, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্র উপকূলবর্তী শাহরুখ খানের এই বাসভবনটি অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে। শুধু তাই নয়, শাহরুখ ভক্তদের কাছে এক প্রকার ইমোশনও। অনুরাগীরা প্রায়শই সুপারস্টারকে এক ঝলক দেখার আশায় বাংলোর বাইরে ভিড় জমান। 

প্রসঙ্গত, তিন মাস আগে সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকেও একটি সাপ উদ্ধার হয়। সেই সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS