গাজা সিটির পশ্চিমে বন্দর এলাকায় একটি ক্যাফেতে ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা আরবির সহকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলার তীব্রতায় বেশ কয়েকজন আহত ও নিহত ব্যক্তি সাগরে ছিটকে পড়েন। তাদের উদ্ধারে বর্তমানে অভিযান চলছে।
আহতদের বেশির ভাগকে গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তথ্যসূত্র: আল জাজিরা