News Headline :
উপসাগরীয় দেশ ইউএই-ওমানকে যুক্ত করবে রেলপথ, নির্মাণের ৪০ শতাংশ সম্পন্ন হরমুজ প্রণালীতে দুটি জাহাজ জব্দ করেছে ইরান কঠোর অবস্থানে আইএমএফ ইরান যুদ্ধের প্রভাবে ভারতে ডায়েট কোকের সংকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল বোরো মৌসুমে ১৮ লাখ ৫০ হাজার টন ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার মাহবুবুর রহমান সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেন: বাণিজ্যমন্ত্রী নেপালের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর নারায়ণগঞ্জে খেয়াঘাটের দরপত্র নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সংঘর্ষ, আহত ৫ চট্টগ্রামে শিবির-ছাত্রদল সংঘর্ষ: প্রতিবাদ জানিয়ে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
গরমে আরাম পাবেন এই দুই শরবতে, দেখুন রেসিপি

গরমে আরাম পাবেন এই দুই শরবতে, দেখুন রেসিপি

এই গরমে ফল বা বাদাম দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন নানা স্বাদের শরবত। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

উপকরণ: তরমুজের টুকরা ৪ কাপ (বিচি ছাড়িয়ে নিতে হবে), চিনি স্বাদমতো, লেবুর রস আধা কাপ, পানি ১ কাপ, পুদিনাপাতা সাজানোর জন্য।

প্রণালি: তরমুজের টুকরাগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। চিনি দিতে হবে। ব্লেন্ড হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। লেবুর রস ও পানি মেশাতে হবে। গ্লাসে বরফকুচি দিতে হবে। তরমুজের শরবত ঢেলে পুদিনাপাতা ছড়িয়ে দিন।

ঠান্ডাই

উপকরণ: দুধ ৫০০ গ্রাম, চিনি সিকি কাপ, কাজুবাদাম ১০/১২টি, পেস্তাবাদাম ১০/১২টি, কাঠবাদাম ১০/১২টি, আস্ত গোলমরিচ ৪/৫টি, চারমগজ (তরমুজের বিচি) ১ টেবিল চামচ, পোস্তদানা ২ টেবিল চামচ, জাফরান ২ টেবিল চামচ, মৌরি ২ টেবিল চামচ, এলাচি ৪/৫টি, গোলাপের পাপড়ি ২ চা-চামচ।

প্রণালি: বাদাম, পোস্তদানা, চারমগজ, গোলমরিচ, গোলাপের পাপড়ি প্রথমে তরল দুধ দিয়ে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর সব কটি একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট বানাতে হবে। এই পেস্ট ফোটানো দুধের মধ্যে ভালো করে মেশান। মিশিয়ে নামিয়ে রাখতে হবে ১ ঘণ্টা। ছাঁকনিতে ছেঁকে ফ্রিজে রেখে দিন। বাদামকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS