কারিগরি ত্রুটিতে রোম-ঢাকা বিমানের ফ্লাইট বিলম্ব

কারিগরি ত্রুটিতে রোম-ঢাকা বিমানের ফ্লাইট বিলম্ব

কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি৩০৬ ফ্লাইটের যাত্রা নির্ধারিত সময়ে হচ্ছে না। ফ্লাইটটির জন্য নির্ধারিত উড়োজাহাজটি বর্তমানে ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ (এওজি) অবস্থায় রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আপডেট অনুযায়ী, রোমের ফিউমিচিনো বিমানবন্দর (এফসিও) থেকে ৭ আগস্ট বিজি৩০৬ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি।

উড়োজাহাজটির ত্রুটি দ্রুত মেরামত করে ফ্লাইটটি সচল করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় প্রকৌশলী দল এবং খুচরা যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে।৮ আগস্টের বিজি৩০৫ ফ্লাইটে এসব প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজি৩০৫ ফ্লাইটটি ৮ আগস্ট ১৬:৫০ ইউটিসি সময়ে রোমে পৌঁছানোর কথা রয়েছে।রোমের স্থানীয় সময় অনুযায়ী এ সময় হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট।

প্রকৌশলী দল রোমে পৌঁছানোর পর নির্ধারিত উড়োজাহাজটির কারিগরি ত্রুটি মেরামতের কাজ শুরু হবে। মেরামত শেষে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী হলে নতুন সময়সূচি অনুযায়ী বিজি৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

পরিকল্পনা অনুযায়ী, কারিগরি ত্রুটি নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করা সম্ভব হলে ৮ আগস্ট রোমের স্থানীয় সময় রাত ১০টায় ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়ে আসার কথা রয়েছে। ইউটিসি হিসেবে ওই সময় হবে ২০:০০।

ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী রোম থেকে ছাড়লে ৯ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তবে উড়োজাহাজের কারিগরি ত্রুটি মেরামতের কাজ কতটা দ্রুত সম্পন্ন হয়, তার ওপরই নতুন সময়সূচি বাস্তবায়ন নির্ভর করছে। ফলে পরিস্থিতির পরিবর্তন হলে ফ্লাইটের সময়েও পরিবর্তন আসতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, ফ্লাইটটির যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত জানানো হবে। ফ্লাইট পরিচালনা ও যাত্রার সময়সূচি নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট যাত্রীদের তা জানিয়ে দেওয়া হবে।

এদিকে ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত কারিগরি ত্রুটি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রকৌশলী দল ও খুচরা যন্ত্রাংশ রোমে পাঠানোর মধ্য দিয়ে উড়োজাহাজটি দ্রুত সচল করে নির্ধারিত গন্তব্যে যাত্রীদের পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS