News Headline :
‘দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা’ জানালেন তিশা এবার ব্রাজিলিয়ান মার্সেলোকে উড়িয়ে আনছে পুলিশ এফসি ০২৮-২৯ অর্থবছরেই ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে ভারত বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে থাই কফি চেইন ‘ক্যাফে আমাজন’ প্রতিরোধ গড়ে তুললে ১০ মিনিটও দাঁড়াতে পারবা না: ছাত্রদলকে শিবির সভাপতি জুলাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ক্ষোভ প্রকাশ রাষ্ট্রপতির মেরিন ড্রাইভ সড়কে পাহাড়ধস, রোহিঙ্গা ক্যাম্পে শিশুর মৃত্যু দেশের জ্বালানি সংকট কাটাতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান দ্বিমুখী: রিজভী
এবার ব্রাজিলিয়ান মার্সেলোকে উড়িয়ে আনছে পুলিশ এফসি

এবার ব্রাজিলিয়ান মার্সেলোকে উড়িয়ে আনছে পুলিশ এফসি

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) দলবদলকে ঘিরে চমক অব্যাহত রেখেছে পুলিশ ফুটবল ক্লাব। ২০২৬-২৭ মৌসুম সামনে রেখে শক্ত প্রতিদ্বন্দ্বী গড়ে তোলার লক্ষ্যে এবার ব্রাজিল থেকে মার্সেলো জুনিয়রকে উড়িয়ে আনছে পুলিশ এফসি।

২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে ক্লাব সূত্রে জানা গেছে। এছাড়া ট্রান্সফার মার্কেট থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।কয়েক দিনের মধ্যেই ঢাকায় পা রাখার কথা রয়েছে এই ব্রাজিলিয়ানের। 

মার্সেলো জুনিয়র সর্বশেষ মৌসুমে খেলেছেন সিরিয়ার ক্লাব আল আহলি এসসিতে।

ঢাকার মাঠে আসার পর দ্রুতই মেডিকেল টেস্ট সম্পন্ন করে দলটির সঙ্গে অনুশীলন শুরু করবেন তিনি। গত মৌসুমে দলের শক্তির ঘাটতি যেসব জায়গায় ছিল, তা পূরণ করতেই মূলত এমন হাই-প্রোফাইল চুক্তি সারলো পুলিশ।

এর আগে সেনেগালের জাতীয় ফুটবল দলের হয়ে ৬ ম্যাচে ১ গোল ও ১ অ্যাসিস্ট করা সেন্টার ফরোয়ার্ড রাসুল বা-কে দলে ভিড়িয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS