১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
তারা রাজধানীর শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মরণ করেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান ও বীরত্বের প্রতি সম্মান জানিয়ে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার তিনদিনের সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।সফরে তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।