ইকবালের পাঁচ উইকেটে জয়ে ফিরল বাংলাদেশ ইমার্জিং দল

ইকবালের পাঁচ উইকেটে জয়ে ফিরল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৬ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে টাইগাররা।এই জয়ে বড় অবদান রেখেছেন পেসার ইকবাল হোসেন ইমন। তিনি একাই শিকার করেছেন পাঁচ উইকেট।

আগে ব্যাট করে ইউএসএসএ নির্ধারিত ওভারে ২৪৮ রান তোলে। দলের দুই ওপেনার লুডউইচ ও জেসন ফিফটি তুলে নিয়ে ইনিংসের ভিত গড়ে দেন।লুডউইচ ৭১ বলে ৭২ রান করেন, আর জেসন খেলেন ৭৩ বলে ৭৯ রানের ইনিংস। তবে তাদের বিদায়ের পর বড় কোনো জুটি গড়তে পারেনি স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ ছিলেন ইকবাল। ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান তিনি। এছাড়া রহনতদৌলা বর্ষণ নেন দুটি উইকেট। একটি করে উইকেট শিকার করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও আমিনুল ইসলাম বিপ্লব।

২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুটা ভালো করতে পারেনি। ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ৩৯ বলে ৩৪ রান করেন। তিন নম্বরে নেমে শাহাদাত হোসেন দিপু খেলেন ১২ বলে ১৮ রানের ইনিংস।

এরপর চতুর্থ উইকেটে ইনিংস সামলান ইফতিখার আহমেদ ইফতি ও মাহিদুল ইসলাম অঙ্কন। ইফতি ৮৫ বলে ৭১ রান করেন এবং অঙ্কন ৬৮ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। দের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ের আগেই শেষ হয়। তখন ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৮৬ রান। এরপর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ২৬ রানের জয়ী ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS