বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্যের বহুমুখীকরণ, পারস্পরিকভাবে বাণিজ্য মেলায় অংশগ্রহণ এবং দুই দেশের বাণিজ্য উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে একটি প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।
পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, উভয় পক্ষ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছে।