News Headline :
স্পিকারকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি জানাল ইসি জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ৪২ দিনের বদলে ১০ দিন তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দায়িত্ব ছাড়ার পর যেকোনো রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাবে: ডা. জাহেদ ক্রিস্টিয়ানো রোনালদো এবার পর্দায় অভিনয় করবেন তিন শিক্ষার্থীকে দফায় দফায় পেটালেন সালাহউদ্দিন আম্মারসহ শিবির নেতারা – রাজশাহী বিশ্ববিদ্যালয় বিইপিআরসিতে অফিস সহকারী পদের ব্যবহারিক পরীক্ষার সূচি প্রকাশ তরুণদের মতো এখনও ফিট অমিতাভ বচ্চন মাছের স্বাদে ভিন্নমাত্রা চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে
তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।

মঙ্গলবার (২৮ জুলাই) দুই নেতার মধ্যে অনুষ্ঠিত টেলিফোন আলাপে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস এ তথ্য জানায়।

আলাপে বাংলাদেশের চলমান গ্যাস সরবরাহ সংকটের বিষয়টি গুরুত্ব পায়।

এ সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সহযোগিতার অনুরোধ জানান তিনি।

এ ছাড়া দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে মালয়েশিয়ার এক্সিটা গ্রুপ বারহাডের বিনিয়োগ কার্যক্রমের অগ্রগতি এবং কৌশলগত অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে কথা হয়।পাশাপাশি এমএমসি কর্পোরেশন বারহাড এর সঙ্গে বন্দর ও অবকাঠামো খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করেন দুই নেতা।

মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও শক্তিশালী করতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সম্মান, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব আগামী দিনে আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS