ডিএসইতে ইএসএস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডিএসইতে ইএসএস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উদ্যোগে জুম প্ল্যাটফর্মে ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস)-এ প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি সংযোজন বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৭ জুলাই) ডিএসইতে অনুষ্ঠিত কর্মশালায় মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ট্রেক হোল্ডার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, এতদিন ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে শুধু Eligible Investor (EI) এবং Qualified Investor (QI) ক্যাটাগরির বিনিয়োগকারীরা প্রাথমিক বিনিয়োগে সুযোগ পেতেন। নতুন সংযোজিত Private Investor (PI) ক্যাটাগরির মাধ্যমে এখন সাধারণ বিনিয়োগকারী, নিবন্ধিত প্রতিষ্ঠান এবং ফান্ড রেগুলেটরি কর্তৃপক্ষ অনুমোদিত প্রাইভেটলি অফারড বন্ড, ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF) এবং ইকুইটিতে বিনিয়োগের সুযোগ পাবেন।

যেকোনো ব্যক্তি, নিবন্ধিত প্রতিষ্ঠান বা ফান্ড PI ক্যাটাগরিতে নিবন্ধন করতে পারবেন। ব্যক্তি বিনিয়োগকারীর ক্ষেত্রে শুধু জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক অ্যাকাউন্ট এবং প্রতিষ্ঠান বা ফান্ডের ক্ষেত্রে নিবন্ধন সনদ ও ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক।উল্লেখ্য, PI হিসেবে নিবন্ধনের জন্য কোনো নিবন্ধন ফি প্রযোজ্য নয়।

কর্মশালায় ইএসএস-এর নিবন্ধন ও সাবস্ক্রিপশন প্রক্রিয়া, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ইকুইটির বাইরে বিকল্প বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং ডিজিটাল ও স্বচ্ছ বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে পুঁজিবাজারে বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ফাইনান্সিয়াল প্রোডাক্ট সংযোজনের সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS