News Headline :
তেহরানের খোমেনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হচ্ছে! ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন নেতানিয়াহু ইসলামাবাদে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সপ্তাহের ব্যবধানে আরও চড়া বাজার প্রিমিয়াম এসইউভি মিতসুবিশি ডেস্টিনেটর উন্মোচন করল র‍্যাংগস লিমিটেড এনসিপিতে যোগ দিলেন ইসহাক-রনি-কাফি-ফ্লোরা ডাকসু নেতা-সাংবাদিকদের মারধরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল মে দিবসে শ্রমিক দলের সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো-টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের রমনায় চোরাই সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার
রান্নাঘরের আগুনে পুড়লো বাড়ি, প্রাণ গেলো দুই বোনের

রান্নাঘরের আগুনে পুড়লো বাড়ি, প্রাণ গেলো দুই বোনের

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় দুই পরিবারের চারটি ঘর ও সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বুধবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দী বিশ্বাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলো- ছনি খাতুন (৭) ও সুরমিলা (২)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয়রা জানায়, বিশ্বাসপাড়ার দুখির আলি ও ওসমানের বাড়িতে বিকেলে আগুন লাগে। এ সময় ঘর থেকে বের হতে না পারায় দুখির দুই মেয়ে আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এর মধ্যেই তাদের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

রিফাইতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু জানান, অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্তরা জানিয়েছে, তাদের দুই পরিবারের প্রায় ৫ লাখ টাকারও বেশি মালামাল পুড়ে গেছে। তাদের দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে।

দিঘলকান্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জামাল জানান, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS