News Headline :
ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ ৩১ জুলাই চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু
যন্তর মন্তরের পথে শিক্ষার্থীদের আটকাল দিল্লি পুলিশ

যন্তর মন্তরের পথে শিক্ষার্থীদের আটকাল দিল্লি পুলিশ

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাওয়া শিক্ষার্থীদের আটকে দিয়েছে দিল্লি পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) অটোরিকশায় করে যন্তর মন্তরের দিকে যাওয়া একদল শিক্ষার্থীকে কর্মসূচিস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে থামিয়ে দেয় পুলিশ।

পরে তাদের আর সামনে এগোতে দেওয়া হয়নি।

আটকানো শিক্ষার্থীরা জানান, তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে স্বাভাবিকভাবেই বিক্ষোভে অংশ নিতে যাচ্ছিলেন।কিন্তু মাঝপথেই পুলিশ তাদের পথ রোধ করে দেয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার আওতায় ১৪৪ ধারা জারি রয়েছে।নিরাপত্তার কথা বিবেচনা করে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই শিক্ষার্থীদের যন্তর মন্তরের দিকে যেতে বাধা দেওয়া হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি এবং কয়েকটি ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভে বড় ধরনের জমায়েত ঠেকাতে দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র: দ্য হিন্দু

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS