News Headline :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ – বাউবি শিক্ষার্থী সাব্বিরের চোখের আলো নিভে গেল মোদি সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করলো সিজেপি ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ শাকিব-পূর্ণিমা মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? শিক্ষার্থীদের ‘শান্তিপূর্ণ’ আন্দোলন নিয়ে যা বললেন সালমান খান সহশিল্পীর বিরুদ্ধে জোর করে চুমু ও মারধরের অভিযোগ অভিনেত্রীর বাংলাদেশের খাবারের প্রশংসা, সঙ্গে বড় ঘোষণা আতিফ আসলামের দেশে একযোগে মুক্তি পাচ্ছে বিশ্ব কাঁপানো ৪টি সিনেমা মামদানি চাইলেই কি গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু সিআইএর স্থাপনায় ইরানি হামলা: রাশিয়ার ভূমিকা তদন্ত করছে যুক্তরাষ্ট্র
আন্দোলনের মধ্যেই অসুস্থ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা

আন্দোলনের মধ্যেই অসুস্থ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

অভিজিৎ দীপকে জানান, শারীরিক অসুস্থতার কারণে কয়েক ঘণ্টার জন্য বিশ্রাম নেবেন। তবে সন্ধ্যার মধ্যেই দিল্লির যন্তর-মন্তরে চলমান প্রতিবাদস্থলে ফিরে আসবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে আমার প্রচণ্ড জ্বর ও শরীরব্যথা হচ্ছে। কোনোমতে দিন পার করার জন্য আমি ব্যথানাশক ওষুধ খাচ্ছি।

তিনি আরও বলেন, ‘আজ যন্তর-মন্তরে আমার সঙ্গে দেখা না হলে আমি দুঃখিত। আমার কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে সুস্থ হওয়া প্রয়োজন রয়েছে।আমি সন্ধ্যার মধ্যে প্রতিবাদস্থলে ফিরে আসব।’

অভিজিৎ দীপকেসহ আন্দোলনকারীরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে অনড় রয়েছেন।

এর আগে বুধবার রাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে দিল্লি পুলিশের দাবি, পার্লামেন্ট স্ট্রিটের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীদের থামাতে গেলে তাদের লক্ষ্য করে পাথর ও বোতল ছোড়া হয়।

এ ঘটনার পর পুলিশের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ তোলেন অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার সকালে তিনি বিক্ষোভকারীদের প্রতি পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে তিনি জানান, আন্দোলন এখন ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে।

সূত্র: এনডিটিভি,ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS