News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম

১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম

আবারো একক অ্যালবাম নিয়ে ফিরছেন উপমহাদেশের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। এর নাম ‘সুবাহ আয়ে না’।প্রায় ১৮ বছর পর নিজের চতুর্থ স্টুডিও অ্যালবামটির ঘোষণা দিয়েছেন এই গায়ক।

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যালবামের কভার প্রকাশ করেন আতিফ।একই সঙ্গে প্রকাশ করেছেন অ্যালবামের ট্র্যাক লিস্টও। আটটি গান নিয়ে সাজানো হয়েছে ‘সুবাহ আয়ে না’।

অ্যালবামের গানগুলো হলো ‘সফর মে হুন’, ‘ইশক’, ‘লেটস হ্যাভ সাম ফান’, ‘শুন সাজনা’, ‘হুন ইশক মে’, ‘চার ইয়ার’ ও ‘সাচে ওয়াদে’।

২০০৪ সালে প্রকাশিত ‘জল পরী’ দিয়ে আতিফ আসলামের একক অ্যালবামের যাত্রা শুরু হয়েছিল।এই অ্যালবামের ‘আদাত’, ‘ভিগি ইয়াদেঁ’ ও ‘ও লামহে’র মতো গান তাকে ব্যাপক জনপ্রিয় করে তোলে।

এরপর ২০০৬ সালে আসে তার দ্বিতীয় অ্যালবাম ‘দূরী’। ‘কুছ ইস তারা’ ও ‘মাহি ভে’-এর মতো গানের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি। সবশেষ ২০০৮ সালে প্রকাশিত তৃতীয় অ্যালবাম ‘মেরি কাহানি’-তে ‘তেরে বিন’, ‘কোন থা’ ও ‘কিনারা’র মতো জনপ্রিয় গান উপহার দেন এই শিল্পী। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS