News Headline :
নরসিংদীতে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা ঘুরে দেখলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কী এমন শিখেছিলেন নোলান! এখন তাঁর সিনেমার আয় ৬ বিলিয়ন ডলারের বেশি কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ১৯৭ জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি ঢকঢক করে নয়, ধীরে পানি পান করুন ৯ বছর পূর্তিতে ‘উডহাউস গ্রিল’দিচ্ছে ২২ শতাংশ ছাড় প্রেম ভাঙতেই অভিনেতাকে ‘জুতাপেটা’ করলেন অভিনেত্রী! বিয়ে করলেন বিশ্বখ্যাত ইউটিউবার মিস্টার বিস্ট ১৮ বছর পর একক অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে!
বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

বাবা-মেয়ের সিনেমা ‘কিং’, কাজের অগ্রগতি কতদূর?

বেশ কিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রে বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘কিং’। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় পা রেখেছেন বাদশা-কন্যা সুহানা খান।ভারতের বিভিন্ন প্রান্তে চলছে এর দৃশ্যধারণের কাজ। এদিকে বাবা-মেয়েকে একফ্রেমে দেখার অপেক্ষায় ভক্তরা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের খবর বলছে, আগস্টেই শুরু হতে পারে সিনেমাটির শেষাংশের শুটিং। তবে এখনই কোথায় কোথায় শুটিং হবে জানা যায়নি।

শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে কিছুটা অংশের শুটিং হতে পারে। ইতোমধ্যেই বিভিন্ন স্পট ঘুরে দেখছে বিশেষ টিম।ফলে এই মুহূর্তে জোর প্রস্তুতি চলছে তাদের।

ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে শাহরুখের ‘কিং’ লুক। অন্যান্য সিনেমার তুলনায় একেবারে অন্য রূপে দেখা যাচ্ছে বাদশাকে। এই সিনেমায় আরো অনেকে থাকলেও বলাই যায়, বাবা-মেয়ের জুটি সবচেয়ে বড় আকর্ষণ। তাদের একসঙ্গে দেখার জন্য উত্তেজিত অনুরাগীরাও।

সুহানা এর আগে অভিনয় করলেও বাবার সঙ্গে জুটি বাঁধতে আরও বেশি করে প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রের খবর। বেশ কিছু দৃশ্যের জন্য বিশেষ প্রশিক্ষণও নিচ্ছেন সুহানা।

এদিকে ‘কিং’-এ শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি, রাঘব জুয়ালের মতো অভিনেতারা। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কেও দেখা যাবে বিশেষ ভূমিকায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS