স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে বিভিন্ন পদ ও কর্মস্থলে বদলি-পদায়ন করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়।জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শরিফ উদ্দিন আহমেদ, বিপিএম (সেবা), পিপিএম (সেবা)-কে একই পদমর্যাদায় র্যাবে পদায়ন করা হয়েছে।
শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. কফিল উদ্দিনকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এ ছাড়া পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে বিশেষ পুলিশ সুপার হিসেবে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে।অন্যদিকে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।