নাসিকের কর্মীদের পেটালো হকাররা

নাসিকের কর্মীদের পেটালো হকাররা

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে সিটি করপোরেশনের কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেছে হকাররা।

সোমবার (৪ মে) বিকেলে চাষাঢ়া প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।এতে অন্তত ছয়জন পরিচ্ছন্নতাকর্মী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চাষাঢ়া এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অভিযান চালাতে গেলে হকারদের একটি অংশ সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়।এ সময় কয়েকজন কর্মীকে মারধর করা হয়।

এর আগে সকাল থেকেই চাষাঢ়া এলাকায় বিক্ষোভ করছিলেন হকাররা।দুপুরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করতে যান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে আবার চাষাঢ়ায় এসে অবস্থান নেন।

বিকেলে হকাররা ফুটপাতে বস্তা বিছিয়ে বসার চেষ্টা করলে পরিচ্ছন্নতাকর্মীরা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হকাররা কর্মীদের মারধর শুরু করলে তারা সেখান থেকে সরে যান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আজকের এ ন্যাক্কারজনক ঘটনা নগরবাসী প্রত্যক্ষ করেছে। আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। ফুটপাত দখলমুক্ত করা নগরবাসীর প্রাণের দাবি-এ বিষয়ে কোনো আপস হবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS