বিজয়ের ব্যাটে মোহামেডানের সহজ জয়

বিজয়ের ব্যাটে মোহামেডানের সহজ জয়

ঘরোয়া ক্রিকেট মানেই যেন এনামুল হক বিজয়ের ব্যাটে হাসি। ঢাকা প্রিমিয়ার লিগে সেই পুরনো ধারাবাহিকতা ধরে রেখেই লিগের প্রথম ম্যাচে দারুণ এক ইনিংস খেললেন তিনি।তার ৮০ রানের ইনিংসে ভর করে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করল মোহামেডান।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে সিটি ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায় মোহামেডান।আগের দিনের বৃষ্টিতে ম্যাচটি নেমে আসে ৩৭ ওভারে। নাঈম আহমেদ, রিশাদ হোসেন ও রিপন মণ্ডলের বোলিংয়ে সিটি ক্লাব নির্ধারিত ৩৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান করে।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মোহামেডান। পারভেজ হোসেন রানের খাতা খুলতে না পেরেই আউট হন।আরেক ওপেনার নাঈম শেখ করেন মাত্র ৬ রান। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর এনামুল হক বিজয় ও আফিফ হোসেন ধ্রুব মিলে গড়েন ৬৩ রানের জুটি।

আফিফ ১৭ রানে ফিরলে ক্রিজে আসেন তাওহীদ হৃদয়। ১২৮ রানে পৌঁছাতে না পৌঁছাতেই সাজঘরে ফেরেন বিজয়। সেঞ্চুরি থেকে ২০ রান দূরে থাকতে সফট ডিসমিসালে আউট হন তিনি। ৮৮ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন এই ওপেনার।

পরে তাওহীদ হৃদয়ের ৩৪ ও ইয়াসির আলী চৌধুরীর ৩৬ রানের ইনিংসে ভর করে ১০ বল হাতে রেখেই ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মোহামেডান। ৮০ রানের দারুণ ইনিংসের জন্য ম্যাচসেরা হন এনামুল হক বিজয়।

সিটি ক্লাবের হয়ে নিহাদ-উজ-জামান নেন ২ উইকেট। একটি করে উইকেট পান আনামুল হক আনাম, আব্দুল গাফফার সাকলাইন ও এনামুল হক আশিক।

এর আগে ব্যাটিংয়ে নেমে সিটি ক্লাব করে ৩৭ ওভারে ১৯১ রান। সর্বোচ্চ ৫৬ রান করেন সাদিকুর রহমান। 

মোহামেডানের হয়ে নাঈম আহমেদ ২০ রানে ৪ উইকেট শিকার করেন। এছাড়া রিপন ও রিশাদ নেন ২টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS