পশ্চিমবঙ্গে ফল ঘোষণার মধ্যে বিজেপি কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ

পশ্চিমবঙ্গে ফল ঘোষণার মধ্যে বিজেপি কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা ও ফল ঘোষণার মধ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যালয়ে বইছে উৎসবের আমেজ। সেখানে ঝালমুড়ি বিতরণও চলছে।

সোমবার (৪ মে) প্রাথমিক কয়েকটি রাউন্ড শেষে বিজেপি ১৮৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস (তৃণমূল) এগিয়ে রয়েছে ৯৮টি আসনে।দিনের শেষে চূড়ান্ত ফল কী দাঁড়ায়, সেদিকে সবার নজর রয়েছে।

এরই মধ্যে বিজেপি কার্যালয়ে শুরু হয়েছে আনন্দ-উৎসব।বিবিসি জানিয়েছে, কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টির পাশাপাশি ঝালমুড়ি বিতরণ করা হচ্ছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে গিয়ে ঝালমুড়ি খেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি নিজেই সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়।

এ নিয়ে তৃণমূল কংগ্রেসসহ বিরোধীরা তাকে কটাক্ষ করলেও এর জবাব দিয়েছিলেন মোদী। তখন তিনি বলেছিলেন, ঝালমুড়ি তিনি খেলেও ঝাল লেগেছে তৃণমূলের। সোমবার সেই ঝালমুড়িই বিজেপি কার্যালয়ে বিতরণ করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS