ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে চাই: মাহদী আমিন

ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে চাই: মাহদী আমিন

ভবিষ্যৎ প্রজন্মকে কর্মদক্ষ করে তুলতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, সরকারের নীতি বাস্তবায়নে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গত দুই মাসে ঘোষিত ম্যানিফেস্টোর বিভিন্ন দিক ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। তাদের অগ্রাধিকার দিয়ে দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।‘লার্নিং উইথ হ্যাপিনেস’ উদ্যোগের মাধ্যমে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

এছাড়া বন্ধ কারখানা পুনরায় চালু, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং অদক্ষ শ্রমশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS