হরমুজ প্রণালীতে আরও কড়াকড়ি, বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা ইরানের

হরমুজ প্রণালীতে আরও কড়াকড়ি, বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা ইরানের

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও আরব উপসাগরীয় অঞ্চলের সমুদ্রপথে নিজের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে ‘নতুন নিয়ম’ ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, আইআরজিসি নৌ শাখার কমান্ড থেকে এক বিবৃতিতে ‘নতুন নিয়ম’ জারি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আরব উপসাগর থেকে শুরু করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পর্যন্ত ইরানের প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলীয় এলাকায় বিশেষ নিয়ন্ত্রণ বলয় গড়ে তোলা হবে।

এই জলসীমাকে ইরানের মানুষের জন্য ‘গর্ব ও শক্তির উৎস’ এবং এই অঞ্চলের ‘নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র’ হিসেবে গড়ে তোলা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

আইআরজিসি এই ঘোষণার একদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছিলেন, যারা আরব উপসাগর নিয়ে নীলনকশা সাজাচ্ছে, সেই বিদেশিদের এই অঞ্চলে কোনো জায়গা হবে না, সমুদ্রের তলদেশ ছাড়া তার কোথাও ঠাঁই হবে না।

সূত্র: গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS