News Headline :
পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ আবাহনীর স্বপ্ন ভেঙে ষষ্ঠ লিগ শিরোপা বসুন্ধরা কিংসের বাংলাদেশের বিলিয়ন ডলারের রপ্তানিখাত হবে চামড়া শিল্প: বাণিজ্যমন্ত্রী জোট নয়, স্থানীয় নির্বাচনে আলাদা লড়াইয়ে নামবে বিএনপি-জামায়াত-এনসিপি উইকেট নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা, সিলেটে আগ্রাসী বাংলাদেশ ট্রাম্পের পর এবার চীন সফরে যাচ্ছেন পুতিন রাতের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস সড়কে মিলছে এআই ক্যামেরার সুফল: ফিরছে শৃঙ্খলা তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ: তথ্য প্রতিমন্ত্রী স্ত্রী-তিন মেয়েসহ ৫ খুন: পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ ঘাতক ফোরকানের
কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা, ১২ বাংলাদেশি গ্রেপ্তার

কম্বোডিয়ায় অনলাইন প্রতারণা, ১২ বাংলাদেশি গ্রেপ্তার

কম্বোডিয়ায় অনলাইন প্রতারণার অভিযোগে ১২ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ মে) রাজধানী নম পেনের মিয়ানচে জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২ মে) খিমার টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানচে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স অনলাইন প্রতারণার একটি মামলার তদন্তে স্টুং মিয়ানচে ২ কমিউনের একটি বাসায় অভিযান চালায়।অভিযানে ওই বাসা থেকে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সন্দেহভাজনরা ভুয়া ঋণের প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রশাসনিক ফি আদায়ের মাধ্যমে প্রতারণা করছিল। ১২ বাংলাদেশিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য হেফাজতে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS